লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু : ২ বাড়ির ৯ট পরিবার লকডাউনে

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২টি বাড়ির ৯টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার রাতে উপজেলার তোরাবগঞ্জ গ্রামে দুইবছর তিন মাস বয়সী এক শিশু খিঁচুনী ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়।

অপরদিকে একই উপজেলার চর মার্টিন ইউনিয়নে ৫ বছরের এক শিশু জ্বর ও শ্বাসকস্ট নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

gif maker

কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিয় সময়কে জানান, করোনা উপসর্গ থাকায় তাদের দুইজনেরই মৃতদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ২টি বাড়ির ৯টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।

You might like