
স্টাফ রিপোর্টার :
চলমান সময়ে দেশের এই সংকটময় মুহুর্তে দুঃস্থ, অসহায় ও সাধারণ মানুষের মাঝে সরকারি ভাবে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

৪ এপ্রিল শনিবার ২০২০ সকালে চাঁদপুর সদর উপজেলার রামপুর ও আশিকাটি ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ও আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী স্ব স্ব ইউনিয়ন পরিষদে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এদিন রামপুরে ১০০ ও আশিকাটি ইউনিয়নে ২০০ অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় স্ব স্ব ইউপি সচিবসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










