
মেহেদী হাসান, তিতাস (কুমিল্লা প্রতিনিধি) :
তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে ঝড়ে ভেঙে যায় ও পুড়ে ছাই হয় কয়েকটি ঘর,ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন তিতাস উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার, এ সময় তিনি বলেন, যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।
এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শান্তনা প্রদান করে আশ্বস্ত করেন যে, অতি দ্রতই সহায়তা করা হবে, উল্লেখ্য যে ০৩/০৪/২০ ইং তারিখে ঝড়ে ঘর ভেঙে যায় সিন এন জিচালক হালিম মিয়ার ঘর, তার পরদিন ০৪/০৪/২০ ইং তারিখে একই গ্রামের সামসুল হক মিয়ার বাড়ী পুড়ে ছাই হয়ে যায়, এ সময় সেখানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, তিতাস উপজেলার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মাদ আহসানুল ইসলাম।








