

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া বলেছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়নকে নিরক্ষরতা দুরীকরণ, বাল্যবিবাহ মুক্ত, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জনসাধারনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে জহিরাবাদকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা জহিরাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলায় বিভিন্ন জাতীয়, স্থানীয় ও টেলিভিশন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহনকারী মো. সেলিম মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে দেশরতœ প্রধানমন্ত্রী শেক হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে এলাকার মানুষের খেদমতের উদ্দেশ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। নির্বাচনী গণসংযোগে যেখানে যাচ্ছি সেখানেই সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফুর্তভাবে সাড়া দিচ্ছে, আমার বিশ্বাস ২০ অক্টোবর নির্বাচনে এলাকার সচেতন ও সাধারণ মানুষ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এক প্রশ্নের জবাবে সেলিম মিয়া বলেন, নির্বাচনে ফলাফল যাই হোক জনরায়কে তিনি মেনে নিবেন। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি প্রশাসন একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রস্ততি নিচ্ছে।
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান। বক্তব্য রাখেন- জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, সহ-সভাপতি আবদুস সাত্তার মাষ্টার।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
১৬ অক্টোবর ২০২০ খ্রি. ৩১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার











