স্বাস্থ্য বিধি না মানায় মতলব দক্ষিণে পশুরহাটে জরিমানা

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি  :
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার ১৭ জুলাই বিকেলে উপজেলার মুন্সীর হাট বাজার, পানির টাংকির মোড় বাজার, ধনারপাড় বাজারসহ আশেপাশের বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নবাগত সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়ুয়া।

এ বিষয়ে প্রিয় সময় কে তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছি। এর মধ্যে স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরিধান করায় চারজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সকলকে এ বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের সেনিটেশন ইন্সপেক্টর গাজী মো: খোরশেদ আলম ও এস.আই গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

You might like