চাঁদপুরে যুবলীগ নেতা জনি’র পিতার ইন্তেকাল

চাঁদপুরের নিউজ পেপার এজেন্ট মরহুম নূরনবী পাটোয়ারীর ভগ্নিপ্রতি ও পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আরব খান (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। ১৮ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিট ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ গতকাল ১৯ জুলাই সোমবার বাদযোহর শহরের বকুলতলাস্থ রেলওয়ে জিলানী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগড়াবাজার সেকদি’র নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

মরহুম আরব খান ২২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। ১৪ জুলাই আরব খান নিজ বাড়িতে ব্রেন স্টোক করলে তাকে তাৎক্ষণিক ঢাকাস্থ মিডফোর্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবুল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আঃ মোতালেব, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ ও যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারন সম্পাদক রবিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ
উল্লেখ্য, চাঁদপর জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি খানের বাবা ছিলেন আরব খান।

 

এএমএসএইচ

You might like