দোহারে ১৮৬ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ মো. শামীম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘুলা কাঁচা বাজারের শিকদার টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. শামীম ফরিদপুর জেলার সদরপুর থানার বান্দানিয়াঘাট গ্রামের আতর আলীর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘুলা কাঁচা বাজার শিকদার টাওয়ার এলাকায় মাদকদ্রব্য বেচাকিনি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনি. এএসপি মো. আবু ছালেহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে মো. শামীমকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ১৮৬ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি। মো. শামীমের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You might like