

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ও দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, রূপসা রাস্তার মোড়, ফরিদগঞ্জ কলেজ সংলগ্ন, ওনুআ স্মৃতি স্তম্ব সংলগ্ন, আল-মদীনা হাসপাতাল সংলগ্ন, নারিকেলতলা (গাব্দেরগাঁও), খাজুরতলা, গৃদকালিন্দিয়া সমেইল, গৃদকালিন্দিয়া বাজারে মাস্ক ব্যবহার না করায় ও দোকান-পাট খোলা রাখায় এবং অপ্রয়োজন ছাড়া ঘুরা-ফেরা করার অপরাধে ৭ টি মামলায় ২ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করেছে।

থানা পুলিশ মোবাইল কোর্টের সহযোগিতায় ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জরিমানা আদায় করা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছেন।








