কুয়াকাটায় দুইটি খাবার হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

জাকারিয়া জাহিধ,কুয়াকাটা (পটুয়াখালী ) প্রতিনিধিঃকুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন গাজী রেস্টুরেন্টে এবং বৈশালী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেন। শুক্রবার (৫ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড কৌশিক আহম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য আইনের বিধি লঙ্ঘন হওয়ায় গাজী রেস্টুরেন্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বৈশালী রেস্টুরেন্টেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড কৌশিক আহম্মদ বলেন, ‘অভিযানকালে প্রতিষ্ঠান দুইটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। এছাড়া রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা ফ্রিজে পচাবাসি খাবার মজুদ করতে দেখা গেছে। রেষ্টুরেন্টের দুর্গন্ধযুক্ত ময়লা পানি সৈকতে ছেড়ে দেওয়ায় পরিবেশে মারাত্মক ক্ষতির কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পর্যটনের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : শনিবার, ০৬ জুলাই ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

You might like