কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অজ্ঞাত যুবকের লাশ

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী ) প্রতিনিধিঃ কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা কুয়াকাটা জিড়ো পয়েন্ট থেকে পূর্বদিকে ঝাউবন এলাকায় অজ্ঞত লাশ দেখতে পেয়ে নৌ পুলিশ কে খবর দেয়। কুয়াকাটা নৌ পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আঃ বারেক বলেন, হেঁটে যাচ্ছিলাম পরে দুর্গন্ধ পাচ্ছি, এদিক ওদিক তাকিয়ে দেখি একটি লাশ পরে আছে। তারপর নৌপুলিশ কে খরব দেই।

নৌ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি খবর পাওয়া মাত্র সংগীয় এস আই (নিঃ) মোঃ মাহাবুব আলম ও ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশের ছবি তুলে, পরিচয় উদঘাটন করার জন্য চেষ্টা করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, জেলে হতে পারে। তবে বেশ কয়েক দিন আগে মৃত্যু হয়েছে একারণে শরীরের চামড়া খসে গিয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, কুয়াকাটা সৈকত থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এখনি পরিচয় নিশ্চিত করা যায় নি। কুয়াকাটা নৌপুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৪/২৪ দায়ের করেন। লাশ ময়না তদন্তে পটুয়াখালী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রকাশিত : শুক্র বার, ০২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like