

স্টাফ রিপোর্টার : আগামীকাল ২৬ শে অক্টোবর (শনিবার) গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ।
এ উপলক্ষে গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩ টায় জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শহরের স্টেডিয়াম রোড দিয়ে কালীবাড়ী হয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বিকাল ৪ টায় চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিতি ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান।
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








