গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ভাসমান লাশ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘটনদী থেকে ভাসমান অবস্থায় স্বপন বাস্ফোর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরি গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপন বাস্ফোর ঐ ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাস্ফোরের ছেলে। তিনি পেশায় একজন সুইপার। গত বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নেশাগ্ৰস্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়। তখন থেকে নিখোঁজ থাকার পর তার লাশ ঘাঘট নদী থেকে উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ : সোমবার, ২৪ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like