হোসেনপুরে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর বাঘারিচর গ্রামের হামলার শিকার ও মিথ্যা মামলার প্রতিবাদে নিরীহ বিল্লাল মিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিল্লাল মিয়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, বিবাদী আঃ মালেক সৎ ভাই হয়ে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে তার বিরুদ্ধে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের ও সাংবাদিক সম্মেলনের করে বিভিন্ন গনমাধ্যমের কাছে মিথ্যা বানোয়াট তথ্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তিনি অভিযোগ করে বলেন “ আমি নাবালক থাকা অবস্থায় পিতার মৃত্যু হলে বড় ভাই আঃ মালেক পিতার ভিটা বাড়িসহ সকল সম্পত্তি সুলেনামা দলিল মুলে হিস্যা অনুযায়ী ভাগ বাটোয়ারা করে দিলে আমি আমার হিস্যা ভোগদখল করিয়া আসছি।

বর্তমানে তার শশুর বাড়ীর লোকের দাপটে আমার প্রাপ্য হিস্যা থেকে আমাকে বঞ্চিত করে জুরপূর্বক দখল করার জন্য আমার স্ত্রী সন্তানসহ আমার বাড়িতে বিবাদী গংরা অতর্কিত হামলায় চালালে আমরা আহত হয়েছি। এ ছাড়াও আমাকে বাড়ীতে প্রবেশের রাস্তায় যাতায়তের বাধা প্রদান করে। এ বিষয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি একজন সাধারন দরিদ্র সহজ সরল দিনমজুর মানুষ বলে আমার কোন প্রভাব প্রতিপত্তি নেই। কখনো আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত নাই। আমি আমার হিস্যা দলিল অনুযায়ী ভোগ করাসহ আমার উপর মিথ্যা অপপ্রচার এবং হামলা মামলা হুমকি ধমকির সুবিচার দাবী করছি”।

রফিকুল ইসলাম / প্রিয় সময়

প্রকাশ :  শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like