হোসেনপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় মুদি দোকাদার।

জানাযায়, উপজেলার উত্তরপুমদী গ্রামের আক্তার মিয়ার প্রতিবন্ধী কিশোরী কন্য (১৪) পাশর্^বর্তী মুদি দোকানে ধর্ষণের শিকার হয়েছেন।

অভিযোগে জানা গেছে, গত বুধবার বেলা ১১ টায় পাশর্^বর্তী মুদি দোকানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চিনি আনতে গেলে দোকানী মজিবুর রহমান ফিরোজ (৬০) তাকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরের কক্ষে নিয়ে যায়।

ওই সময় আশপাশে লোকজন না থাকায় ধর্ষক ফিরোজ দোকানের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক দ্রæত পালিয়ে যায়।

ধর্ষক মজিবুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউপি জামে মসজিদের মুয়াজ্জিন।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে হোসেনপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পুলিশ হেফাজতে ইতিমধ্যে মেয়েটিকে ধর্ষণের আলামত ও মেডিক্যাল চেকাপ সম্পন্ন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। অন্যদিকে হোসেনপুর থানা পুলিশ পলাতক ধর্ষককে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছেন।

রফিকুল ইসলাম রফিক / প্রিয় সময়

প্রকাশ :   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like