ফরিদগঞ্জে মাদক সেবির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু : গ্রেপ্তার ৩

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবির ছুরিকাঘাতে মো. মোস্তফা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। তিনি ১ সন্তানের জনক ও পেশায় সিএনজি চালক ছিলেন।

বুধবার (১৮ জুন) রাত ২ টার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে স্থানীয় মাদক কারবারি সোহেল গং মো. মোস্তফাকে বসতঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মৃতের পরিবার নিশ্চিত করেছে।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শিকার মো. মোস্তফা ও মাদক কারবারি সোহেল গং পরস্পর প্রতিবেশি। ঘটনার দিন রাতে মো. মোস্তফাকে বসতঘর থেকে ডেকে নিয়ে মারধর ও পিঠের বাঁ পাশে ছুরিকাঘাত করে সোহেল গং।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানায়, ঘটনার শিকার মোস্তফার ভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে রবিবার (১৫ জুন) মামলা রুজু হয়। ৩জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। ১ নং আসামী পলাতক রয়েছে, তাকে ধরতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনাদের লেখা গল্প কবিতা প্রকাশ করতে লেখা মেইল করুন :  priyoshomoy@gmail.com

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy