

সজীব খান :
চাঁদপুর হাইমচর সড়কের জাফরাবাদ থেকে দোকান ঘর পর্যন্ত পৌর অংশের বেহালদশা। দীর্ঘদিন পৌর সভার ৩নং ওয়ার্ডের এ সড়কে উন্নয়নমূলক কাজ না হাওয়ার কারনে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে, পৌর সভার টানাপোড়েন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পৌর অংশের এ সড়ক। প্রায় দেড় কিলোমিটার এলাকার এই সড়কে অন্ততপক্ষে কয়েকশত স্থানে খানাখন্দ ও ধস নামায় জদুর্ভোগ যেন মারণ ফাঁদে পরিনত হয়েছে।
জাফরাবাদ থেকে দোকানঘর পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কটি একদিকে যেমন পৌর এলাকার জনগণ যাতায়াত করে, অন্যদিকে হাইমচর সহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকার যানবাহন সহ হাজার হাজার পথচারী প্রতিনিয়তই যাতায়াত করছে।

দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম যোগাযোগ হিসেবে ব্যবহার করা হয় এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রতিদিন সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরণের পণ্যবাহী গাড়ি চলাচল করলে থাকে।
এভাবে সড়কটি আরো কিছুদিন থাকলে বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে পড়েছে। কোনমতে মটরসাইকেল অটোরিক্সা চল করলেও রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্ক। বর্তমানে এই সড়কটি যানবাহন চলাচলে অযোগ্য হওয়ার উপক্রম হয়েছে।
অপরদিকে, এ সড়কে বিকল্প কোন সড়ক না থাকায় দুর-দুরান্তের চালকেরা যানবাহন নিয়ে এই সড়কে আসলেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
সিএনজি চালক হাফিজার রহমান বলেন, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দোকান ঘর,হাইমচরসহ বিভিন্ন স্থানে শত শত ছোট বড় যানবাহন চলাচল করে,,কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে এখন চলাচল বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে। এতে করে যাত্রীদের বিরম্বার সাথে আমাদের আয় রোজগারও কমে যাচ্ছে ।
স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ রিপন বলেন, সড়কটি তিনটি উপজেলার লক্ষাদিক মানুষের জন্য গুরুত্বপূর্ণ দপ্তরে সড়কের বেহাল দশা নিয়ে একাধিকবার বলা হয়েছে, সড়কটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত মেরামত জরুরি হয়ে পড়েছে, তবে সংশ্লিষ্ট দপ্তরে সড়কের বেহাল দশা নিয়ে একাধিকবার বলা হয়েছে। যত্রতত্র মারাত্মক ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা।
দ্রুত পৌরসভার এই অংশ মেরামতের জন্য পথচারীসহ যানবাহন চালকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গল বার, ২৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








