মনপুরায় গণসংযোগ করলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নয়ন

মনপুরা প্রতিনিধি :

ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে মনপুরা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী ও বাসিন্দাদের সাথে দেখা করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার রামনেওয়াজ বাজার, চৌধুরী বাজার, হাজিরহাট বাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

এই সময় যুবদলের সাধারন সম্পাদক নয়ন, আগামীর রাষ্ট্র ব্যবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও ৩১ দফা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দাবী করেন। এছাড়াও তিনি এই আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে সবার দোয়া চান।

গণসংযোগের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সরিাজুল ইসলাম পলোয়ান ,সহসভাপতি সেলিম মোল্লা, এ্যাডভোকেট ছালাহউদ্দিন প্রিন্স, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম হাফেজ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব মোঃ শাহনি সহ অন্যান্যরা।

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like