ফরিদগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

গ্রাম আদালতের ফরিদগঞ্জ উপজেলা সমš^য়কারী মোসা. আমিনা খাতুনের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা সমš^য়কারী মো. জাকিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদন নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy