ডিস ব্যবসায়ীর অবৈধ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর, জীবন-মৃত্যুর লড়াই

গাজী মোহাম্মদ মহসিন :

খালার বাড়িতে বেড়াতে এসে ডিশ ব্যবসায়ীর অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ আমির হোসেন (১৮) নামে এক কিশোর গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। গুরুতর আহত কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত কিশোরের শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ বেড না থাকার কারণে বর্তমানে ইবনে সিনা হাসপাতালে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন।

ঘটনার বিবরণে জানাযায়, চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ডিশ ব্যবসায়ীর অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। অসাবধানতাবশত মূল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে সে ইবনেসিনা হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয় ও কিশোরের স্বজনরা জানান গত ৩ জুলাই দুপুর ১২টায় এ ঘটনা ঘটলে এলাকায় সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, আশিকাটি ইউনিয়নের চাঁনখার বাজারের ডিস ব্যবসায়ী মহসিন খান দীর্ঘদিন যাবত হাপানিয়া এলাকায় ডিস ব্যবসা করে আসছেন। ডিস ব্যবসা করতে গিয়ে বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়াই ডিবি বক্সে বিদ্যুতের আটতিং সংযোগ দিয়ে থাকে, দীর্ঘদিন সেই লাইনে কোন প্রকার তদারকি না করার কারণে চলতি বর্ষায় হাপানিয়া গাজী বাড়ি সংলগ্ন স্থানে ডিবি বক্সে আর্থিং এর বিদ্যুৎ হয়ে সড়কের উপর পড়ে থাকে।

এই ঘটনা কিশোর আমির হোসেনের খালা হিরু আক্তার (৪৪) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ডিস ব্যবসায়ী মহসিন খান (৪২) কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বর্ণিত বিবাদী অত্র এলাকার ডিস ব্যাবসায়ী। বিবাদী তার ডিসের ডিবি বক্স আমাদের বাড়ীর সামনে বিদ্যুতের খুটিতে অবৈধভাবে অনুমতি ছাড়া লাগিয়ে ডিস ব্যবসা পরিচালনা করে আসছে।

সেই ডিবি বক্সে বিদ্যুতায়িত হয়ে থাকালে আমার বোনের ছেলে মোঃ আমির হোসেন (১৮) ঘটনার দিন ০৩/০৭/২০২৬ইং দুপুর ১২.০০ ঘটিকার সময় বিদ্যুতের খুটিতে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে গুরতর আহত হয়। ঘটনারপর আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্বার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে রেফার করে, বর্তমানর আমার বোনের ছেলেকে ঢাকা ইবনেসিনা হাসপাতালে ভর্তি রয়েছে।সে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে।

এ বিষয়ে বিবাদী ডিস ব্যবসায়ীর সাথে যোগাযোগ করলে বিবাদী আমাদেরকে কোন প্রকার সহযোগিতা না করে প্রভাবশালী ব্যাক্তিদের দিয়ে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এমতাবস্থায় তারা নিরুপায় হয়ে উক্ত বিষয়টি এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়ে বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য চাঁদপুর মডেল থানা একটি অভিযোগ দেয়ার করা হয়।

প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy