

হাসান সাইদুল :
তাকে পাওয়ার পাগলামিটা একই থাকবে- যেমন আছে
আড়ালে থেকে তাকে আত্কে দেয়ার দুষ্টমিতে
তাকে কাছে পাওয়ার, যত্ন আর ভালোবাসার-
তীব্র ইচ্ছে একই থাকবে, এখনকারমত।

তাকে ভেবে, মধ্য রাতে জেগে থাকার মুহূর্ত
একই ভাবে পোড়াবে হৃদয়-বিগত রাতগুলোর মত
খুনসুটিতে নাইবা মাতলাম-কল্পনায় তবুও ডাকি…
নিজ থেকে নাইবা বললাম- কাছে আসো-ভালোবাসি।
তার সামনে গিয়ে কপালের উপর ফুদিয়ে-
চুল উড়ানোর পাগলামিটা একই থাকবে
ভালোবাসার একগেয়েমিটা যত্নে সঞ্চিত থাকবে
মাঝে মাঝে অভিমানে-একটু ভুলের শাসনে
কথা না বলে কিঞ্চিৎ সময় বিরহে ভোগার
তীব্র আকাঙ্খাটাএমনই থাকবে!
ভালোলাগা-আদর-আহ্লাদ
না পাওয়ার ভয়ে বুকের বাম পাশের ধুকধুকানি
প্রতিনিয়তই কুকিয়ে রাখে মনটাকে
শুধু তাকে ভেবে- না পাওয়ার বেদনাতে
যে তীব্র যন্ত্রনায় কাতরিয়ে ওঠি-
একই থাকবে সময়-সময়ে।
ভালোবাসা-বাসির বির্তকে জড়াবোনা
বিভাগী মলিনতায় ধুকে ধুকে কেঁদে যাবো
সত্যের মুখোমুখি দাঁড় নাইবা করালাম নিজকে
ভালোবাসার মর্ম তাকে নাইবা বুঝাবো আর
তাকে পাওয়ার পাগলামিটা সঞ্চিত করে যাবো
কখনও বিশ্বাস করাতে যাবোনা- ভালোবাসি
অসহায় ভালোবাসার তৃষ্ণিত পথিক হয়ে
শুধু প্রহর গুণবো তার প্রতিক্ষায়
যার ছবি এঁকেছি হৃদয়ের দেয়ালে দেয়ালে-
তাকে পাওয়ার পাগলামিটা একই থাকবে চিরকাল।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
২৭ অক্টোবর ২০২০ খ্রি. ১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার








