

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকা দোহারে নির্মিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের নামে শেখ রাসেল মিনি স্টোডিয়াম।

১৭৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকেরা নির্মমহত্যাকাণ্ড ঘটিয়েছলো এই হত্যাকান্ডের হাত থেকে রেহাই পায় নি ছোট্ট শিশু রাসেল ও।
ইতিহাসের একটি জঘন্যতম দিনে বঙ্গবন্ধু ও বাঙ্গালীর ইতিহাস হতে রাসেলের নাম চিরতরে মুছে দিতে চেয়েছে ঘাতকেরা। শেখ রাসেলসহ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে ঘাতকরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল কে হত্যা করে।
শেখ রাসেলের নাম বাংলাদেশের ইতিহাসে বাঁচিয়ে রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দোহারের নুরপুর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে উপজেলার নূরপুর এলাকায় ৩ একর জমি নির্বাচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান এমপির নিকট প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
এবিষয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে জানা যায়, উদ্যোগটি দোহার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে স্থানীয় সাংসদ এমন কর্মকাণ্ড হাতে নিয়েছেন। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।










