

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি ॥
ভোলার বিদায়ী জেলা ও দায়রা জজ ডাঃ এ বি এম মাহামুদুল হক এর বদলির আদেশ বাতিল ও তাকে পূর্নবহালের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভোলা জেলা আদালতের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন ভোলা জেলা শাখা ও সাধারণ জনগনের ব্যানারে জেলা ও দায়রা জজকে পূর্নবহালের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ডাঃ এ বি এম মাহামুদুল হকের সকল উন্নয়ন মূলক কাজে তুলে ধরেন এবং তার অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল পূর্বক ভোলার জেলা ও দায়রা জজ হিসেবে পূর্নবহালের দাবি জানান তারা।










