
ভালোবাসি – বোলতে দ্বিধা কেনো-
কেনো যে রোদের ঘুঙুর থেকে
ফিরে এসে ছুঁয়েছো পারিজাত
পরাজিত প্রেম;
বোলেছো- একদিন সিঁদুরসন্ধ্যেবেলা
কেউ সহসা হারিয়ে যায়
চিতার অন্ধকারে- দূর
মায়াবী ছায়াবি এক ঘুমন্ত দেশ
তার স্বপ্ন ভেঙে গেলে
তুমিও হতে পারো ব্যথার ঝিনুক
যে- গান গিয়েছে হারায়ে
নতুন পরাগ রেনু ফোটায়নি
সে- গানের সুর।

সমুদ্র মৈনাক ভাসবে না তীরে
তাই উদাসী হয়ে আছো দীঘল নুপুর
লাবন্য হারালে তার নিছক আঙুল
কে এক জোছনা এসে
নিভিয়ে দিলো সব বিজন দুপুর
সুখের গল্পগুলি শরীরে মেখে নিলো সোনালি অসুখ।-
তবু বোলতে দ্বিধা কেনো –
হাওয়ায় উড়িয়ে রাত -ভালোবাসি,
ভালো বাসি খুব!








