আরো ১ টি লাশ : যুবক অনার্য

আরো ১ টি লাশ
অপরাধ: বিরুদ্ধ মতবাদ
অথচ মানুষেরা যা-কিছু করছে
ভবিষ্যৎ না জেনেই
যেমন : পাখি গান গায়

অডিয়েন্স প্রত্যাশা না ক’রেই
এবং ‘পাখি সব করে রব’
তবু রাত্রি পোহাইলো না
যেমন: সামান্য জল
জলের ভেতরে পোকা

পোকাগুলো ক্রমশ মানুষ
মানুষের বিরুদ্ধে মানুষ
চিরদিন
না বুঝেই যে- কোনো মতবাদই
ধ্রুব নয়
ধ্রুব কেবল পরিবর্তনতা

You might like