
হবে হয়তো এরকম -একদিন বিস্তীর্ণ পথে
থাকবে না কোনো ধূলো
আকাশে চাঁদ সূর্যের আলো
আমিময় তুমি তুমিময় আমি একদিন এরকম কিছুই থাকবে না
তাহলে যদি ধরে নেই একদিন মানুষের বানানো
ঈশ্বরগণও থাকবে না
কিংবা ঈশ্বর বোলে কেউ ছিলো না কখনোই
একদিন থাকবে শুধু শূন্যতা
আর একদিন সেই শূন্যতাও যাবে ফুরিয়ে
মরে ঝরে শেষ হয়ে যাবে
একদিন তারপর একদিন এসব বোলবারও
থাকবে না কেউ-

এমন একদিন আসবে কি কোনোদিন!
যদি আসে তবে বুঝে নিতে হবে
একদিন এসব ছিলোই না কোনোদিন!
রহস্য রহস্য বোলে মনে হলো সব কথা
মানুষের কাছে,
মনে হলো- না, কোনো রহস্যই হয়নি রক্ষিত
চমকে দেবার এ বরং ব্যর্থ প্রয়াস
শুধু “ঈশ্বরগণ ” শব্দে এসেই তোলপাড়
শুরু হয়ে গেলো! –
প্রথমে গালি :সালা বাঞ্চোত
নাস্তিক মারানি…. ইত্যাদি
তারপর ছুরিকাঁচি
পিস্তল
কার্তুজ
ট্রিগার
রক্ত
লাল
এতোকিছু হবার পর জনৈক কবি
বোলতে চাইলেন-
ঈশ্বর আর লাল লাল রক্ত
সমার্থক হয়ে গেলো নাকি!
তারপর দৃশ্যগুলি ঘটতে থাকলো একই রকম
লাল লাল রক্ত আর ঈশ্বর সমার্থক করে দিলো- ঈশ্বরবাদীগণ -এবং এ কথা বুঝতেও পারলো না!








