

একুশ মানে
একুশ মানে-
রফিক, জব্বার, বরকতের
রক্তে ভেজা মাস।
একুশ মানে-
স্বামী হাড়ানো বধূর হাহাকার।
একুশ মানে-
ভাইয়ের আদর পাওয়ার অপেক্ষা।

একুশ মানে-
অ-আ, ক-খ বর্ণমালার ঝুড়ি।
একুশ মানে-
ছোট্ট শিশুর হঠাৎ হামাগুড়ি।
একুশ মানে-
বাবাকে দেখার বড্ড ভীষন সাধ।
একুশ মানে-
জমিতে নতুন ফসলের আবাদ।
===0===
মা
ফেব্রুয়ারীর সতেরো তারিখ
ভোর বেলারই খবর।
‘মা’ আমার নেই যে আর
মা’র নাকি হবে কবর।
পাড়া-পড়সী, আত্নীয়-স্বজন
কেউ রইলোনা বাকী,
সবার মুখে একই কথা–
কেমনে দিলা ফাঁকী।
এই খবর ছড়িয়ে গেল
দেশ-দেশান্তরে।
মা-আর আমার আসবেনা ফিরে
‘মা’ গিয়েছে মরে।
মা আমার নিয়ে চির বিদায়
মা গিয়েছে অচিনপুরে।
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর









