

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে কালোবাজারে বিক্রির জন্য ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ কাররীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান বাদী হয়ে শান্তিরাম ইউনিয়নের টিসিবি অনুমোদিত ২ ডিলারসহ ব্যবসায়ীর নাম উল্লেথপূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা করেন।
এরআগে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারের এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪০ উপকারভোগীর টিসিবির পণ্য জব্দ করে উপজেলা প্রশাসন।
মামলায় নাম উল্লেখপূর্বক আসামীরা হলেন- প্রপাইটার মেসার্স তমা ট্রেডার্সের স্বাত্বাধিকারী লিটন কুমার দত্ত (৪৫), গোপাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মহেশ্বর চন্দ্র সরকার দয়াল (৪৮) ও বেলাল হোসেন (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে শোভাগঞ্জ বাজারস্থ বেলাল হোসেনের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ভিতর থেকে এসব চাল, ডাল, চিনি, সয়াবিন তেল ভর্তি বোতল জব্দ করা হয়। প্রত্যেকটি তেলের বোতলে বসুন্ধরা কোম্পানীর লগো সম্বলিত স্টীকারে লেখা রয়েছে- ‘টিসিবি নিয়োজিত ডিলার ব্যতিত বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ’।
এব্যাপারে ব্যবসায়ী (আসামী) বেলাল হোসেন ও প্রপাইটার মেসার্স তমা ট্রেডার্সের স্বাত্বাধিকারী লিটন কুমার দত্তকে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইলফোন বন্ধ রয়েছে। গোপাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মহেশ্বর চন্দ্র সরকার দয়াল জানান, শান্তিরাম ইউনিয়নে টিসিবি কার্ডধারী মোট ১ হাজার ৯’শ ৩৯ জন (অ্যাকটিভ) আছে। এ ইউনিয়নে তিনি এবারেই প্রথমবার পণ্য সরবরাহ করেন। এতে ২ ডিলার মিলে আনুমানিক সাড়ে ৪’শ জন কার্ডধারী পণ্য গ্রহণ না করে অনুপস্থিত ছিল। সেগুলো ইউনিয়ন পরিষদের অধীনে দেয়া হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান, সচিব ও ট্যাগ অফিসার জানেন। দায়িত্বরত ট্যাগ অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পরেশ চন্দ্র চৌহান জানান, তার কাছে এ সংক্রান্ত কোন রেকর্ড নেই। তিনি গত বছরের ২২ অক্টোবর এ ইউনিয়নে যোগদান করেন। এসব কিছুই চেয়ারম্যান ও ট্যাগ অফিসার জানেন। তিনি কিছুই জানেননা। ট্যাগ অফিসারের নাম ও মোবাইল নম্বর তার জানা বা সংরক্ষণে নেই। ট্যাগ অফিসার- উপ-সহকারি কৃষি কর্মকর্তা (এসএএও) কে পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান জানান, টিসিবি পণ্যের ব্যাপারে চেয়ারম্যানের কোন সম্পৃক্ততা নেই। এ ইউনিয়নে ২ হাজার ৬’শ ৪৪ জন উপকারভোগীর মধ্যে অ্যাকটিভ আছে ১ হাজার ৯’শ ৩৯ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান বলেন, জব্দকৃত টিসিবি পণ্য কালোবাজারী ব্যবসীক উদ্দেশ্যে ডিলার ও ব্যবসায়ীরা যোগসাজশে ব্যবসার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পণ্যমূল্যে বিক্রির জন্য মজুদ রেখেছিল। এতে সংশ্লিষ্ট টিসিবি কার্ডধারী উপকারভোগীরা সুবিধা বঞ্চিত হন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ব্যবসায়ীর হেফাজতে থাকা টিসিবি পণ্যগুলো উদ্ধার করা হয়েছে। এব্যাপরে মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে শোভাগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ রাখা টিসিবি পণ্যগুলো আটক করেন যুব জামায়াতের নেতৃবৃন্দ। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









