
সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ গোলাম কিবরীয়া (জিকে) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত অভিভাবকদেরকেও ছাত্র হতে হবে, টেস্ট পরীক্ষা অল বিষয়ে উত্তীর্ণ না হলে ফরম ফিলাপ থেকে বঞ্চিত হবে, এ বিষয়ে করা নির্দেশনা রয়েছে, চাঁদপুর-৩/নির্বাচনী আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এ বিষয়ে বারবার, স্কুল পরিচালনা কমিটিকে নির্দেশনা দিয়ে যাচ্ছে, তাই টেস্ট পরীক্ষায়, অল বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য, বেশি বেশি করে লেখাপড়া করতে হবে।
তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় অভিভাবক মানিকুর রহমান ও আজিজ পাটওয়ারীসহ উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহমছুল হক, মামুন বকাউল, মমতাজ বেগম, সালেহা বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








