
সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান সাবেক ছাত্রনেতা, ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আক্তার খান।
আক্তার খান বর্তমানে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সহযোগিতার চেষ্টা করে আসছেন।

তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচিত হয়ে ৬নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আক্তার খান দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তরুণ এই সমাজসেবক আগামী দিনে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








