ভোলায় সংস্কৃতিসেবীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতি‌নি‌ধি ॥ ভোলা জেলায় আজ কোভিড-১৯ ভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া ১০০ জন সংস্কৃতিসেবীর মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

জেলা প্রশাসনের আয়োজনে এসময় সদর উপজেলার ৪০ জন সংস্কৃতিকর্মীদের মাঝে নগদ ৫ হাজার করে টাকার চেক ও অন্যান্য উপজেলার ৬০ জনের অর্থ সংশ্লিষ্ট ইউএনওদের মাঝে বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , জেলা কালচারাল অফিসার তানভির আহমেদ, এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রিদোয়ানুল ইসলাম, আবৃত্তি শিল্পী মশিউর রহমান, সংগীত শিল্পী মঞ্জুর আলম, উত্তম কুমার ঘোষ, রেহানা ফেরদাউস, আ‌বিদুল আলম, বাধন তালুকদার, মেজবাহুল আলম, শার‌মিন জাহান শ‌্যাম‌লি প্রমূখ।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like