আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লার বিজয় হবে—ইনশাল্লাহ: খন্দকার আব্দুর রাকিব

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার মান্দা ইউনিয়নের পিরপানি বাজার এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন, সারা দেশে দড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে এবং আগামী ১২ তারিখ বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। ইনশাআল্লাহ, এই বিজয়ের বহিঃপ্রকাশ আগামী ১২ তারিখেই দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তিনি আমৃত্যু ইনসাফের পক্ষে থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে যুববিভাগের সভাপতি আব্দুল মালেক বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে যে আন্দোলনের মাঠ তৈরি হয়েছে, তা রক্ষা করার দায়িত্ব সবার। তিনি উপস্থিত জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, কেউ অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না, বরং যথাযথ জবাব দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের সভাপতি মিঠু, সুইডেন প্রবাসী ইমরান হোসাইন, ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক ও মোহাম্মদ ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy