মনোহরদীতে ইসলামী ব্যাংক রক্ষার্থে সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক রক্ষার্থে সচেতন গ্রাহক ফোরামের মনোহরদী শাখা।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) মনোহরদীতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, সচেতন নাগরিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সুশাসন, জবাবদিহিতা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তারা ব্যাংকের বর্তমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীরা গ্রাহকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি করেন। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানতের নিরাপত্তা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি-দাওয়া পুনর্ব্যক্ত করে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy