পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্য ম্যানেজিং কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্য কমিটি অনুমোদন হয়েছে। গত ২৫ জুন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী উল্লেখিত কমিটি অনুমোদন দেন।

কমিটির সভাপতি জাকির মৃধা, সহ-সভাপতি আলী হোসেন, অভিভাবক সদস্য মোঃ হারুন আর রশিদ, বিদ্যুৎসাহী সদস্য মাহমুদুল হাসান, অভিভাবক সদস্য রিপন খান, শিক্ষক প্রতিনিধি রৌশন আক্তার, বিদ্যুৎসাহী সদস্য ফালগনী আক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মোসাম্মৎ রুবিনা আক্তার, অভিভাবক সদস্য আমেনা আক্তার, লাভলী আক্তার, ইউপি সদস্য প্রতিনিধি জিয়াউর রহমান, সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী।

নবগঠিত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজি। তিনি বিদ্যালয়ের নব্য নির্বাচিত কমিটিকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয় উপস্থিত করতে উৎসাহ প্রদান করতে একান্তভাবে কাজ করার অনুরোধ জানান।

বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা সহ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছেন। ১২জুলাই রবিবার বিদ্যালয়ের হলরুমে নবনির্বাচিত কমিটির সভাপতি প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মো:এমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন মিজি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল ইসলাম, বিদ্যালয়ের পুরুষ বিদ্যোৎসাহী মুহাম্মদ শরীফ হাওলাদার, বিদ্যোৎসাহী মহিল অভিভাবক সদস্য মরিয়ম আক্তার, জমিদাতা সদস্যশরীফ হাওলাদার, হাই স্কুল প্রতিনিধি মোঃ মারুফ হোসাইন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধ রাহাত বিন ইসলাম, ইউপি সদস্য মুক্তা আক্তার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিকুর রহমান, পুরুষ অভিভাবক সদস্য সুমন হাওলাদার, মহিলা অভিভাবক সদস্য মোহাম্মৎ তানিয়া বেগম সুনিয়া খান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফিরোজ খান, নাজমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা, বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে যেসব পদ্ধতি গুলো নিয়ে কাজ করার কোন বিকল্প নেই। সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে, বিদ্যালয়ের শিক্ষার মান ও খেলাধুলার উন্নয়ন হবে।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের উপর যে দায়িত্ব ওর করা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান।

মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদের কমিটি গঠন : সভাপতি সজীব খান, সাধারণ সম্পাদক রাসেল গাজী

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। ১ জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী উপস্থিত উপদেষ্টা মন্ডলী ও মুসল্লীগনের সিদ্ধান্তক্রমে আগামী (৩) তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে কার্যকরী কমিটির সভাপতি গগণমাধ্যমকর্মী সজীব খান, সাধারণ সম্পাদক রাসেল গাজীকে নির্বাচিত করা হয়। কমিটির সহ-সভাপতি ইমন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ গাজী,হাবিব গাজী, কোষাধঞ্চম সোহেলর গাজী, ফরিদ গাজী, সাংগঠনিক সম্পাদক মিলন পাজী, দপ্তর সম্পাদক মাহফুজ গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির গাজী,প্রচার সম্পাদক রহমান গাজী, সহ-প্রচার সম্পাদক শরীফ গাজী, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক ইব্রাহিম গাজী, উপদেষ্টা সদস্য ছোবহান গাজী, আবুল খায়ের গাজী, আবু তাহের বেপারী, আরিফ গাজী, আবু তাহের গাজী, আব্বাস গাজী, লোকমান গাজী, ছাত্তার গাজী,রাকির ও রহায়হান গাজী।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy