

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম আজ (১২ সেপ্টেম্বর) শুক্রবার সকাল থেকে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের কুমারটেক গ্রামে গণসংযোগ করেন।

সকালের অবিরাম বৃষ্টিকেও উপেক্ষা করে তিনি স্থানীয় হাট-বাজার, গ্রাম ও মহল্লায় ঘুরে বেড়ান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রতীককে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়া আমাদের জনসেবা ও জনগণের সাথে থাকার অঙ্গীকার থেকে বিরত রাখতে পারবে না। মানুষের ভালোবাসাই আমাদের শক্তি, ইনশাআল্লাহ এ শক্তির ওপর ভর করেই আমরা বিজয় অর্জন করব।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫













