

মিজানুর রহমান রানা : জীবন আমাদের দেখায় আমাদের কিছু সত্য মিথ্যার বেড়াজাল, এর মাঝে চলি ভেঙ্গে সব আবডাল। সে একদিন বলেছিলো তোমায় ভালোবাসি, আমি উত্তর দিয়েছিলাম হে সুখ পাখি তুমি কি যাবে কখনও স্রোতের টানে ভাসি?

প্রতারণার আগুনে জ্বলে ওঠে হৃদয়,
বিশ্বাসের ভাঙা সেতুতে দাঁড়াই হয়ে নিরুপায়।
মিথ্যার ছায়ায় ঢেকে যায় সব আলো,
সত্যের খোঁজে পথিক আমি, একা চলি এই বেশ ভালো।
প্রতিদিনই প্রতিশ্রুতির ভাঙা কণ্ঠে বাজে শূন্য সুর,
আশার প্রদীপ নিভে যায় তবুও অন্ধকার হয় দূর।
বন্ধুত্বের মুখোশে লুকানো বিষধর হাসি, শুধু জানেন অন্তর্যামী
প্রতারণার আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাই আমি।
ছাইয়ের ভেতর জেগে থাকে থেমে থাকা কিছু অগ্নি,
জীবনের এক মস্ত অভিজ্ঞতার শিখায় গড়ে ওঠে দৃঢ় বাণী।
প্রতারণা যতই পোড়াক, যতই ভাঙুক মন,
সত্যের আলোয় আবার জ্বলে উঠবে একদিন এই হারানো জীবন।
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রি.
















