হাজীগঞ্জে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফারুক আটক

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, গ্রেপ্তার হওয়া ফারুকের বিরুদ্ধে পূর্বে প্রায় ২০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ আব্দুল জব্বার।

 

প্রকাশিত : রোববার, ১৫ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy